বন্দুকধারীদের হামলায় পাকিস্তানে ১৫ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে।
এর মধ্যে একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন। বৃহস্পতিবার ওৎ পেতে ওই বন্দুকধারীরা তেল-গ্যাস উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি গাড়ীতে হামলা করে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙগোভ হামলা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গাড়িটি বন্দরনগরী গাওয়াদার থেকে করাচি যাচ্ছিলো।
নিরাপত্তা সূত্র জানিয়েছে গাড়ীটি করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর ওরমারার কাছাকাছি পৌঁছালে ওৎ পেতে থাকা বন্দুকধারীরা হামলা করে।
এতে ১৫ জন নিহত হয়। তার মধ্যে গাড়ীটির নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন।
আহত হয়েছে আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
মৃতদেহগুলো নিটকবর্তী নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.