অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বের প্রথম বাবল ফ্লাইট

নিউ নর্মালে করোনা সংক্রমণ ঠেকাতে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় বিশ্বের প্রথম বাবল ফ্লাইট ল্যান্ড করেছে।
দীর্ঘদিন পরে প্রিয়জনদের কাছে পেয়ে খুশি যাত্রীরা।

হাসি- চোখের জলে তাদের কাছে টেনে নিয়েছেন প্রিয়জনেরা।
শুক্রবার অকল্যান্ড থেকে সিডনি বিমানবন্দরে ল্যান্ড করে বিশ্বের প্রথম বাবল ফ্লাইট।
যাত্রীরা প্লেন থেকে নেমে চেকআউট করে বেরোতেই তাদের দেখে খুশিতে উদ্বেল রিসিভ করতে আসা প্রিয়জনেরা।
বাবল ফ্লাইট হওয়ায় যাত্রীদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না।
তবে, ট্রান্স তাসমান প্লেনে বাবল চালু হলেও, অস্ট্রেলিয়া থেকে ফিরতি বিমানে সে সুবিধা থাকবে না।
সেক্ষেত্রে নিউজিল্যান্ডে ফেরত যাওয়া যাত্রীদের কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক থাকতেই হবে। অস্ট্রেলিয়া থেকে বাবল ফ্লাইট চালু না হলেও, বিষয়টিকে ইতিবাচক বলে মনে করছেন ট্রান্স তাসমান বিমান কর্তৃপক্ষ। বাবল ফ্লাইটের মাধ্যমে ব্যবসাবাণিজ্য থেকে শুরু করে যাত্রী পরিবহণ সবই আগের মতো হবে বলে মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.