‘বুদ্ধিমানরা আমাকে ভোট দেবে’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রায় দুই সপ্তাহ আছে।
এরই মধ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যেটিক প্রার্থী জো বাইডেন।
কিন্তু নির্বাচনী প্রচারে নিজের সহজাত আচরণ অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারে সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি।
এদিন তিনি বলেন যে, কারা তার বিরুদ্ধে ভোট দেবে।
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
নির্বাচনী সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বলছেন যেসব রাজ্যে ‘বুদ্ধিমান’ লোকেদের বাস সেসব রাজ্যে তিনি এগিয়ে রয়েছেন।
নর্থ ক্যারোলিনার গ্রিনভিলে ওই সমাবেশে ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি।
আর যদি আমি হেরে যাই তবে এটা আমার ওপর অনেক চাপ সৃষ্টি করবে, যে আমি কিভাবে এ ধরনের লোকের কাছে হেরে গেলাম?

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.