যুক্তরাষ্ট্রে চীনা নাগরিকদের আটক ও তাদের জিজ্ঞাসাবাদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। এ বিষয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে চীন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চীনা নাগরিকদের বিরুদ্ধে মার্কিন প্রশাসন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে তার জবাবে চীনও তাদের দেশের মার্কিন নাগরিকদের আটক করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে আটক হওয়া ওই চীনা নাগরিকদের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা দ্যা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগও আনা হয়েছে।