তুরস্ক কৃষ্ণ সাগরে আরও ৮৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পেয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
এটি তার দেশের মোট গ্যাস রিজার্ভের পরিমাণ ৪০৫ বিলিয়ন ঘনমিটারে বৃদ্ধি করবে।
শনিবার তিনি এ ঘোষণা দেন বলে খবর দিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
‘সাকারিয়া গ্যাসক্ষেত্রের টুনা-১ কূপে প্রাকৃতিক গ্যাসের মজুতের পরিমাণ ৪০৫ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে, এরদোয়ান গ্যাস অনুসন্ধানী জাহাজ ফাতিহে পরিদর্শন শেষে এ তথ্য জানান।