ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে।
আজ রবিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ব্যাপারে জাতিসংঘের তরফ থেকে কোনো ঘোষণারও প্রয়োজন হয়নি।
তাতে বলা হয়েছে, ইরান যে কোনো আইনগত বাধা ছাড়াই আজ রবিবার থেকে যে কোনো দেশের কাছ থেকে নিজেদের প্রয়োজনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ও বিক্রি করতে পারবে।
বিবৃতিতে আরো বলা হয়, আজকের এই দিন সারাবিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যের। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রক্ষা করেছে।