বাংলাদেশের সাথে যেকোনো ইস্যুতে আলোচনায় রাজি ভারত

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগে যে কিছুটা ভাটা পড়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠার কথা বলেছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
গত ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে দায়িত্ব পালন শুরুর পর থেকে গত ১০ দিনের প্রায় প্রতিটি কর্মদিবসেই তিনি সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কোনো না কোনো বৈঠক করেছেন।
পরিচিতিমূলক এসব সাক্ষাৎ ও বৈঠকে বার্তা মোটামুটি একটিই।
তা হলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত।
দেশটি যেকোনো ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক গতকাল রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই নিবিড় যে এখানে কোনো রাখঢাকের বিষয় নেই।
দুই দেশই আলোচনার মাধ্যমে অমীমাংসিত ইস্যুগুলোর গ্রহণযোগ্য নিষ্পত্তি এবং সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার পক্ষে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.