মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট দিতে পারবে না ৫২ লাখ নাগরিক

মারাত্মক অপরাধ নথিভুক্ত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছর আসন্ন ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবে না ৫২ লাখ নাগরিক।
অপরাধ বিষয়ক নথিতে বর্তমান ও আগের নানা অপরাধের কারণে নভেম্বরের নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বিশালসংখ্যক ভোটার।

অস্বাভাবিকভাবে শ্বেতাঙ্গের চেয়ে কৃষ্ণাঙ্গ নাগরিকরাই বেশি বঞ্চিত।
২০১৬ সালে ভোট দিতে না পারা ব্যক্তিদের সংখ্যা আরও বেশি ছিল।
সাজাপ্রাপ্ত আসামিদের ভোটাধিকার সুরক্ষার উদ্যোগের ফলে গতবারের চেয়ে এবার এ সংখ্যা অন্তত ১৫ শতাংশ কমেছে।
গত ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেনি প্রায় ৬১ লাখ নাগরিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.