স্কুলে বিনামূল্যে শিক্ষার্থীদের কনডম দেবে মার্কিন এক রাজ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় এখন শিক্ষার্থীদের বিনামূল্যে কনডম দেবে।
সম্প্রতি ভারমন্ট রাজ্য সরকার এ সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিলে তা আইনে পরিণত হয়েছে।
অনিচ্ছাকৃত গর্ভধারণ ঠেকাতে এমন আইন প্রণয়ন করলো রাজ্যটি। খবর ফক্স নিউজ।

নতুন এই আইনে বলা হচ্ছে, ‘অনিচ্ছাকৃত গর্ভধারণ ও যৌন সংক্রমণজনিত রোগ প্রতিরোধ বা হ্রাস করতে প্রতিটি ডিস্ট্রিক্ট স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে কনডম সরবরাহ করবে।’

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী আইনটিতে বলা হয়েছে, ‘স্কুলে নার্সের কার্যালয়সহ এমন এমন স্থানে কনডম রাখতে হবে যাতে শিক্ষার্থীদের পক্ষে নিরাপদে এবং সহজেই তা নেয়া সম্ভব হয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.