বেতনের জন্য পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন

বেতন কম?‌ এ কারণে অনেকেই এক সংস্থার চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগ দেন।
কিন্তু এ কারণে কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা বলেন!‌
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
এমনই অবাক করা ইচ্ছাপ্রকাশ করেছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।

বেতন খুব অল্প। যে টাকা পান, প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন।
এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না। সম্প্রতি ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন।
তারপরই জানিয়েছেন ইস্তফা দেয়ার ব্যাপারেও নাকি ভাবনাচিন্তা করছেন।
জনসনের দলের এক এমপি’‌কে উদ্ধৃতি করে আন্তর্জাতিক একটি গণমাধ্যম জানিয়েছে, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না জনসন।
বর্তমানে তার বেতন বছরে দেড় লাখ পাউন্ডের কাছাকাছি।
অথচ এর আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন ২ লাখ ৭৫ হাজার পাউন্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.