চীনের প্রতি ‘আস্থাহীনতা’ লাফিয়ে বাড়ছে!

করোনার বিরুদ্ধে চীনের লড়াইকে সফল বলে উদযাপন করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য ধনী গণতান্ত্রিক দেশগুলোতে চীনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আরো বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ ও গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জরিপ থেকে প্রাপ্ত ফলাফলগুলো ইঙ্গিত দেয়, যে দেশগুলোতে করোনাভাইরাসজনিত অসুস্থতা, মৃত্যু এবং সমস্যা সৃষ্টি হয়েছে, সে দেশগুলোতে চীনের প্রতি আস্থাহীনতা আরো তীব্র হয়েছে।

এই বছর চীন নিয়ে করা মতামত জরিপটি বলছে, চলতি বছর গত বছরের তুলনায় চীনের প্রতি আস্থাহীনতা বেড়েছে।
সমীক্ষা চালানো দেশগুলোর প্রতিটিতেই চীন সম্পর্কে প্রতিকূল মতামত বেশি রয়েছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, জার্মানি, ইতালি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোসহ ১৪টি দেশ নিয়ে এই সমীক্ষা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.