এভিয়েশন নিউজ ডেস্ক :
আগামী ২৮ অক্টোবর ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের টিকিট বুকিংয়ের জন্য বিমানের সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধের পরপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে। বিমানের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
গত সপ্তাহে ইতালি সরকার দেশটিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করায় ঢাকায় আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
