ভারতীয় সেনার হাতে চীনা সেনা আটক

সীমান্ত নিয়ে চীনের সঙ্গে টানাপড়েনের মধ্যেই সোমবার লাদাখে ভারতীয় সেনার হাতে ধরা পড়লেন এক চীনা সেনা।
ধৃত ওই সেনার নাম ওয়াং ইয়া লং। তিনি পিএলএ-র এক জন কর্পোরাল বলে জানিয়েছে সেনা।

সেনার এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চুমার-ডেমচক এলাকা থেকে ওই চীনা সেনাকে এ দিন আটক করা হয়েছে।
তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
প্রাথমিক ভাবে সেনা মনে করছে, অনিচ্ছাকৃত ভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ওই চীনা সেনা। পিএলএ-র ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, তার চিকিত্সার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে সেনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.