বিক্ষোভের খবর প্রকাশ, থাইল্যান্ডে টেলিভিশনের সম্প্রচার স্থগিত

একটি অনলাইন টেলিভিশন স্টেশনের সম্প্রচার স্থগিতের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের আদালত। দেশটিতে তিন মাসের বেশি সময় ধরে চলে আসা বিক্ষোভ-প্রতিবাদের অবসানে সরকারের নেয়া জরুরি পদক্ষেপ লঙ্ঘন করায় ওই টেলিভিশন স্টেশন স্থগিত করা হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির ডিজিটাল মন্ত্রণালয়ের মুখপাত্র পুচাপং নোদথাইসং বলেছেন, ভুয়া তথ্য আপলোডের মাধ্যমে অনলাইন সম্প্রচার মাধ্যম ভয়েস টিভি থাইল্যান্ডের কম্পিউটার ক্রাইম অ্যাক্ট লঙ্ঘন করেছে।

থাইল্যান্ডে রাজতন্ত্রের অবসান, সংবিধান সংশোধন এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রায়ূত চান-ওচার পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন দেশটির হাজার হাজার মানুষ; যাদের বেশিরভাগই তরুণ-তরুণী।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.