সৌদি যুবরাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জামাল খাশোগির প্রেমিকার মামলা

সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হয়েছে।
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তাঁর বিরুদ্ধে এই মামলা করেছেন নিহতের প্রেমিকা হাতিস চেঙ্গিস।
অভিযোগে আরো বলা হয়েছে, খাশোগি এবং হাতিস চেঙ্গিসের প্রতিষ্ঠা করা মানবাধিকার সংস্থার ক্ষয়ক্ষতি করেছেন মোহাম্মদ বিন সালমান।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খুন করা হয় সাংবাদিক খাশোগিকে। ওই হত্যাকাণ্ডের নির্দেশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দিয়েছিলেন – এমন অভিযোগ তোলা হলেও এমবিএস বরাবরই তা অস্বীকার করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.