চীনা ব্যাংকে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট!

গত আগস্টে ট্রাম্প বলেছিলেন যে, চীন থেকে ফ্যাক্টরি সরিয়ে নিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে কর সুবিধা দেবেন তিনি।
আর যেসব প্রতিষ্ঠান চীনের সাথে কাজ করা অব্যাহত রাখতে চায়, তাদের কাছ থেকে সরকারি কাজ কেড়ে নেয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।
কিন্তু সেই চীনেই অন্তত পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে ট্রাম্পের।
শুধু তাই নয় চীনের ব্যাংকে রয়েছে ট্রাম্পের অ্যাকাউন্টও।

মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে তার একটি চীনা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
ওই ব্যাংক অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট নামের প্রতিষ্ঠানটি।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্থানীয়ভাবে করও দেওয়া হয়েছে ওই অ্যাকাউট থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.