কানাডা-আমেরিকার সীমান্ত আরও এক মাস বন্ধ থাকবে

কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে সীমান্ত বন্ধ হওয়ার সাত মাসেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই সীমান্ত খুলে দেয়ার পক্ষে নন।

কানাডা-মার্কিন সীমান্ত বন্ধের চুক্তি ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল; তবে কানাডার সরকার সোমবার ঘোষণা করেছে- কমপক্ষে আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

কারণ কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
যদিও কানাডার বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.