বিমানের কাছ থেকে পাওনা আদায়ে কঠোর হচ্ছে বিপিসি

বাংলাদেশ বিমানের কাছে ২১শ কোটি টাকার বকেয়া আদায়ে এবার কঠোর হচ্ছে জ্বালানি বিভাগ।
বৃহস্পতিবার পাওনা আদায়ে তিন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বৈঠকে বসবেন।
জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এছাড়া বিপিসির চেয়ারম্যান (সরকারের সচিব) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানও থাকবেন এই বৈঠকে।
বিমান দীর্ঘ দিন ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তেল বিক্রির টাকা আটকে রেখেছেন বলে জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.