ইউনাইটেডে ক্রুদের বেড শেয়ারে না পরিচারিকাদের

বিমান ক্রুদের ব্যবহৃত বেড বিশ্রামের সময় বিমান পরিচারিকারা ব্যবহার করতে পারবে না। করোনাভাইরাস প্রতিরোধে ক্রুদের প্রতি এ নির্দেশ দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।
সাধারণত বিমান ক্রু ও পরিচারিকারা বিশ্রামের সময় একই বেড শেয়ার করে থাকে।
শিফটিংয়ের মাধ্যমে এই নিয়ম পরিচালিত হয়। দুই অথবা তিন শিফটে পরিচারিকা ও ক্রুরা বিশ্রাম নিতে পারেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের এই যৌথ কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টারা বিমান সহকর্মীদের এ ধরনের জীবনযাপনে পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছেন। প্যাডল ইয়র ওন কানু’র খবর।
এদিকে শয়ন বেড প্রতি ফ্লাইট শেষে পরিবর্তন করার জন্য ক্লিভল্যান্ড ক্লিনিকের সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। এছাড়া একই বেডে রেস্ট নেয়ার ক্ষেত্রে তারা এখন থেকে পর্দা ব্যবহার করছে। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বিমান পরিচারিকাদের জন্য আলাদা বেড করা হচ্ছে।
প্রতি বিশ্রাম বিরতিতে তিনটির বেশি শয়ন বেড ব্যবহার করা যাবে না।
কিছু পরিচারিকাকে বিশ্রামকালে ক্রুদের অতিরক্তি বেড ব্যবহার করা লাগতে পারে। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে পরিচারিকাদের বিশ্রামের ক্ষেত্রে ‘ফ্লাইট টাইম লিমিটেশন্স’ বিধি মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে। নতুন এই পদ্ধতি বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এবং এটা ভববিষ্যতেও চলবে। এই পরিবর্তন মূলত বেশিরভাগ ক্ষেত্রে দূরপাল্লার ফ্লাইটে বাস্তবায়ন করা হবে। কারণ এসব ফ্লাইটে বিশ্রামের সময় বেশি পায় ক্রু ও পরিচারিকারা।
করোনা প্রতিরোধে আগস্ট থেকে ইউনাইটেড এয়ারলাইন্স কঠোর ব্যবস্থা নিতে শুরু করে। তারা বিমান জীবাণুমুক্ত করতে আল্ট্রা ভায়োলেট সি লাইট পদ্ধতি গ্রহণ করে। জুনের আগে তারা যাত্রীদের প্রতি ফ্লাইটে ওঠার আগে করোনা পরীক্ষার শর্ত দেয়। কোম্পানিটি বিমানে ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে শুরু থেকেই। কেউ এ নিয়ম না মানলে অনেক যাত্রীকে নিষিদ্ধও করা হয়। যুক্তরাষ্ট্র ডিফেন্সের এক জরিপে বলা হয়, চলন্ত বিমানে করোনাভাইরাস থাকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
ইউনাইটেডের বিমান পরিচারিকসহ কর্মীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ এ নিয়ন না মানলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে কর্তৃপক্ষ। স্বাস্থ্য নির্দেশ না মানলে পরিচারিকাদের শাস্তি হিসেবে কর্মক্ষেত্র পরিবর্তন করা দেয়ার নিয়ম রয়েছে। তবে পাইলটদের কথা ভিন্ন। ককপিটে মাস্ক ব্যবহার বিমান চালনায় অসুবিধা সৃষ্টি হলে সেক্ষেত্রে তাদের ছাড় রয়েছে। আর বিমানচালনায় অসুবিধা না হলে তাদেরও মাস্ক পরা বাধ্যতামূলক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.