ইতালিতে প্রবেশের অনুমতি পেয়েছেন ইমিগ্রেশনে আটকে পড়া ১২ বাংলাদেশি

ইতালিতে প্রবেশের অনুমতি পেয়েছেন মিলান ইমিগ্রেশনে আটকে পড়া ১২ জন বাংলাদেশি। মঙ্গলবার ভোরে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে তাদের বাসায় ফিরে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন পুলিশ।
সোমবার স্থানীয় সময় দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাংলাদেশ থেকে দুবাই হয়ে ইতালির বাণিজ্যিক শহর মিলানে পৌঁছালে নিয়ম না মেনে দেশটিতে যাওয়ার কারণে ১২ বাংলাদেশিকে আটকে দেয় দেশটির ইমিগ্রেশন পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে নিয়ম অমান্য করার অভিযোগ এনে ফিরতি ফ্লাইটে আবারো বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে মিলান ইমিগ্রেশন।

এসব প্রবাসীদের যেন বাংলাদেশে ফেরত না পাঠায় সেজন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বারবার টেলিফোনে আলাপ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার।
এরপর মিলান ইমিগ্রেশন যাত্রীদের মঙ্গলবার ভোরে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.