কাতার বিমানবন্দর থেকে ফেরানো হলো ইতালিগামী ৪৩ বাংলাদেশিকে

নিয়ম না মেনে ইতালি যাওয়ার চেষ্টা করায় ৪৩ প্রবাসী বাংলাদেশিকে কাতারের দোহা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে তারা ইতালি থেকে দেশে ফিরে আর যেতে পারেননি।

কারণ বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রেখেছিল ইতালি সরকার।

চলতি মাস থেকে ফ্লাইট নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় বাংলাদেশ থেকে ইতালি ফিরতে শুরু করেছেন দেশে আটকে থাকা ইতালি প্রবাসীরা।
জানা যায়, সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ইতালিগামী যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে দোহায় যাত্রাবিরতি দেয়।
এরপর স্বল্পমেয়াদী রেসিডেন্ট পারমিট কার্ডধারী ৪৩ জনকে আর ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

পরে এসব যাত্রীদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ এনে মঙ্গলবার কাতার এয়ারওয়েজের ফিরতি ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে দোহা ইমিগ্রেশন পুলিশ বলছে, দীর্ঘমেয়াদি রেসিডেন্ট পারমিট কার্ডধারীরাই কেবল ইতালিতে প্রবেশ করতে পারবেন। এজন্য স্বল্পমেয়াদি কার্ডধারীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.