ভিসার জন্য আফগানিস্তানে মৃত ১৫

পাকিস্তানের ভিসা আবেদন করতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে আফগানিস্তানে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো অনেকে।
বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের রাজধানী জালালাবাদে এই ঘটনা ঘটে বলে আল–জাজিরার খবরে বলা হয়।

করোনা মহামারির কারণে সাত মাস পর পাকিস্তানের ভিসা দেওয়া শুরু হয়েছে আফগানিস্তানে। অধিক ভিড়ের আশঙ্কায় পাকিস্তান দূতাবাস থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি ফুটবল স্টেডিয়ামকে সাময়িক ভিসা আবেদন কেন্দ্র হিসেবে বাছাই করেছিল প্রাদেশিক সরকার।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোর থেকে হাজার হাজার মানুষ ওই মাঠে ভিড় জমাতে থাকেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.