করোনায় আক্রান্ত এক মার্কিন নারী চলতি বছরের জুলাইয়ে বিমানে করে লাস ভেগাস থেকে ডালাসে যাওয়ার পথে মাঝ আকাশেই মৃত্যুবরণ করেছিলেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
স্পিরিট এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠা ওই নারী যে করোনায় আক্রান্ত ছিলেন সেসময় কর্মকর্তাদের কেউই তা জানতেন না।
চলতি সপ্তাহে বিষয়টি উন্মোচিত হয় বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।