বাংলাদেশ থেকে সপ্তাহে ২৮টি ফ্লাইট যাবে ভারতে

আট মাস বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল। সপ্তাহে বাংলাদেশ থেকে ২৮টি ফ্লাইট ভারত যাবে। সমানসংখ্যক ফ্লাইট ভারত থেকে ঢাকায় আসবে।

করোনাভাইরাসের কারণে সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ ব্যবস্থায় চলাচলের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে।
সেই সিদ্ধান্ত অনুযায়ী খুলছে দুই দেশের আকাশ।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এবং নভো এয়ার ফ্লাইট পরিচালনা করবে।
অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা এবং গোএয়ার নামে ৫টি এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইট পরিচালনা করবে।
ফলে সপ্তাহে ৫ হাজার বাংলাদেশি ভারত যাওয়ার সুযোগ পাবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.