মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থী গ্রেফতার

শিক্ষার্থী ভিসার শর্ত ভেঙে অন্যত্র কর্মরত থাকায় এক বাংলাদেশিসহ ১৫ বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।
এদের মধ্যে ১১ জন ভারতীয়, দুজন লিবিয়ান। বাকি দুজনের বাড়ি সেনেগাল ও বাংলাদেশে।

বুধবার অপারেশন অপটিক্যাল ইল্যুশনের আওতায় তাদের গ্রেফতার করা হয়।
স্টুডেন্ট ওয়ার্ক ভিসা দিয়ে ‘প্রতারণা’ করে যুক্তরাষ্ট্রের বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
নিয়ম ‘মানছেন না’ এমন আরও এক হাজার ১০০ বিদেশি শিক্ষার্থীকে শনাক্ত করেছে বলে জানিয়েছে আইস।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীরা যেসব কোম্পানির হয়ে কর্মরত থাকার দাবি করেছিলেন তারা বর্তমানে সেসব কোম্পানিতে আর বহাল নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.