‘ভারতের বাতাস নোংরা’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যকে প্রশ্নের মুখে ফেললেন ডোনাল্ড ট্রাম্প।
পাশাপাশি বৃহস্পতিবার বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে ভারতের দায়বদ্ধতা নিয়েও খোঁচা দিয়েছেন তিনি।
ট্রাম্পের ভাষায়, ভারতের বাতাসেই নোংরা রয়েছে।

বৃহস্পতিবার শেষবারের মতো বিতর্কে মুখোমুখি হন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
সেখানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে চীন, রাশিয়া ও ভারতের সমালোচনা করেন ট্রাম্প।
তিনি বলেন, চীনের অবস্থা দেখুন। কী রকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতকে দেখুন। কী নোংরা, দূষিত বাতাস।
মোদি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণেরও অভিযোগ করেছেন ট্রাম্প। এমনকি প্রশ্ন তুলেছেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.