‘আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে করোনা’

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
ফলে বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করেছেন যে, করোনাভাইরাসের প্রভাব আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকবে।

ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, তার দেশের লোকজনকে কমপক্ষে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করতে হবে।
দেশটিতে সম্প্রতি করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে।
এর মধ্যেই সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে।

শুক্রবার ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪০ হাজারের বেশি মানুষ।
অপরদিকে মারা গেছে ২৯৮ জন। শুধু ফ্রান্স নয় রাশিয়া, পোল্যান্ড, ইতালি এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.