শহরের অ্যাপার্টমেন্টে ভাড়া কমছে

করোনাভাইরাসের ধাক্কায় যখন মানুষের আয় রোজগারে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়।
এমন পরিস্থিতিতে জীবন যাত্রার ব্যয় কমাতে তড়ি-ঘড়ি দেখা দিয়েয়ে বিভিন্ন দেশে।
লন্ডন, নিউইয়র্ক, টরন্টো, সিডনি সিঙ্গাপুরসহ বিশ্বের বৃহৎ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়া শহরগুলোতে কমানো হচ্ছে ব্যক্তি পর্যায়ের আবাসন খরচ।
উল্লেখযোগ্য হারে কমছে বাসাবাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া।

মার্কিন দৈনিক ব্লুমবার্গ এক প্রতিবেদনে উল্লেখ করে, সাধারণত বিদেশি শিক্ষার্থীদের চাপের কারণে এসব শহরে বাসা-ভাড়া বেশি হয়ে থাকে।
এবার করোনাভাইরাসের কারণে সব বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি এবং বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না।
ফলে এসব শহরের বেশিরভাগ অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে। তাই একেবারেই ভাড়া দিতে না পারার চেয়ে কম ভাড়ায় সেগুলো দিতে চান মালিকরা।
অন্যদিকে যারা এখন ভাড়া নিতে ইচ্ছুক তাদের বেশিরভাগই ব্যক্তিগত ব্যয় সংকোচ করতে চাইছেন। তাই খুঁজছেন কম দামের বাসা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.