৫ কোটির বেশি আমেরিকান ইতোমধ্যে ভোট দিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর। দিনের হিসাবে বাকি আছে ৯ দিন।
কিন্তু শুক্রবার পর্যন্ত ৫ কোটিরও বেশি আমেরিকান ভোট দিয়েছেন।
ইউএস ইলেকশনস প্রজেক্ট জানিয়েছে, এবার এত আগাম ভোট পড়বে যে গত একশো বছরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এত মানুষ আগাম ভোট দেননি।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি নির্বাচনেই কয়েক কোটি আগাম ভোট পড়ে।
তবে এবার সেই সংখ্যাটা অনেক বেশি। ট্রাম্প আর জো বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও মহামারি করোনার কারণে আগাম ভোট দিয়েই ভোটাররা নিরাপদ থাকতে চাচ্ছেন বলেই এবার আগাম ভোটের এমন জোয়ার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.