মালয়েশিয়ায় শনিবার করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে।
এদিন দেশটিতে নতুন করে আরও ১২২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
প্রাদুর্ভাব শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত মোট ২৫ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে ২২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. নূর হিশাম জানিয়েছেন, করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে উত্তর-পূর্বাঞ্চলীয় সবাহ রাজ্যে।