চীনের ধুলায় করোনা আসতে পারে, সতর্ক উ. কোরিয়া

চীন থেকে ‘এশিয়ান ডাস্ট বা ইয়েলো ডাস্ট’ করোনা ভাইরাস নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছে উত্তর কোরিয়া। এ কারণে এরইমধ্যে দেশটি নিজেদের নাগরিকদের সতর্ক করে ঘরে থাকতে আহ্বান জানিয়েছে।

এই সতর্কতার পরে রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাগুলো বৃহস্পতিবার কার্যত খালি ছিল বলে জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ‘গোপনীয়তা’ রক্ষা করে চলা উত্তর কোরিয়া নিজেদের করোনা ভাইরাস মুক্ত বলে দাবি করছে।
কিন্তু গত জানুয়ারি থেকেই দেশটি উচ্চ সতর্কতায় রয়েছে কঠোর সীমান্ত বন্ধ এবং চলাচলে নিষেধাজ্ঞার মাধ্যমে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.