সৌদি আরবে বাংলাদেশ বিমানের ৪ বিশেষ ফ্লাইট

বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন সেইসব প্রবাসী বাংলাদেশিদের দেশটিতে ফিরে যেতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেনস রবিবার এ তথ্য জানান।
তিনি বলেন, এ মাসের শেষেই চারটি ফ্লাইট পরিচালিত হবে।

তিনি বলেন, যারা বিমান ও সৌদিয়া ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে আসার কারণে আর ফিরতে পারছেন না, তাদের জন্য আমরা চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছি।

বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল, কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে নতুন করে টিকিট দিচ্ছিল না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.