স্পেনে ফের কারফিউ-জরুরি অবস্থা জারি

ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।
স্পেন, ফ্রান্স, জার্মানি, পোলান্ডের মতো দেশগুলোতে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে।
ফলে বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে স্পেনে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কারফিউয়ের পাশাপাশি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রোববার থেকেই রাত্রিকালীন কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
রাত ১১ থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.