ইসলামবিদ্বেষ: ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না পগবা!

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনেছে তাকে।
বিশ্বকাপের সে আসরে ফ্রান্সকে শিরোপা জেতাতে যার ভূমিকা ছিল অনবদ্য।
তিনি তরুণ ফুটবলার পল পগবা।
কাতার বিশ্বকাপ ঘিরেও ফরাসি ফুটবল দল স্বপ্ন বুনছে তাকে নিয়ে।
কিন্তু তার আগেই দেখা দিয়েছে সংশয়। হঠাৎ করেই ফ্রান্স জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাতে এমন খবরই মিলেছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পগবা এখনো কিছু জানাননি।

কিন্তু হুট করে কেন এমন সিদ্ধান্ত? কেনইবা সম্ভাবনাময় এ ফুটবলার ফ্রান্স থেকে নিজেকে প্রত্যাহার করার এমন সিদ্ধান্ত নিলেন?

কারণ একটাই। ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্য।
ফ্রান্স সরকারের সাম্প্রতিক ইসলামবিদ্বেষী মনোভাবের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন পগবা। হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর তিনি মনঃক্ষুণ্ণ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছে সংবাদমাধ্যমটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.