৮১ কোটি ডলার পরিচালন লোকসানে জাপান এয়ারলাইন্স

জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ৮ হাজার ৫০০ কোটি ইয়েন বা ৮১ কোটি পরিচালন লোকসান গুনেছে জাপান এয়ারলাইনস।
করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক যাত্রী পরিবহন কমাতে জাপানের শীর্ষ উড়োজাহাজ সংস্থাটি এ লোকসানে পড়েছে।
কোম্পানির কয়েকটি সূত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রান্তিকওয়ারি অবশ্য জেএলের লোকসান কিছুটা কমেছে।
গত এপ্রিল-জুন প্রান্তিকে ১৩ হাজার ১০১ কোটি ইয়েন লোকসান গুনেছিল জেএএল।
সূত্রগুলো বলছে, জুলাইয়ের শেষের দিকে অভ্যন্তরীণ ফ্লাইটে সরকারের ৩৫ শতাংশ ভর্তুকিতে এবং কোম্পানির ব্যয়সাশ্রয়ী পদক্ষেপে লোকসান কিছুটা কমানো গেছে।

আগামী শুক্রবার চলতি বছরের প্রথমার্ধের আয়ের হিসাব প্রকাশ করতে যাচ্ছে জেএএল।
মহামারীর অনিশ্চয়তার কারণে মার্চ থেকে শুরু হওয়া চলতি অর্থবছরের এখনো কোনো আয় পূর্বাভাস প্রকাশ করেনি উড়োজাহাজ সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.