মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এক বিশাল ব্যয়ের কর্মযজ্ঞ। ব্যয় নিয়ে চলছে নানা জরিপ।
বিভিন্ন জরিপের তথ্য আসছে গণমাধ্যমে।
পরিসংখ্যান বলছে, এরই মধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন নির্বাচনী প্রচারে যে পরিমান খরচ করেছেন তা আগের যে কোন সময়ের চেয়ে বেশি।
নির্বানের প্রচারণায় কতটা ব্যয় করা যাবে, এর কোন সীমা নির্ধারিত নেই যুক্তরাষ্ট্রে।
তবে পাশের দেশ কানাডায় এই ব্যয় আইন দ্বারা নির্ধারিত।
মহামারি করোনার কারণে, এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী ব্যয়ের বড় অংশ যাচ্ছে ভার্চুয়াল প্রচারণায়।
এছাড়া অন্য মাধ্যমের প্রচারণা, কর্মীদের বেতন, সফর-র্যালি-সমাবেশের খরচ দিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন দুই প্রার্থী।