বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এয়ার বাবল ফ্লাইট’ উদ্বোধন করা হয়েছে।
প্রায় সাত মাস পর দু’দেশের মধ্যে বিশেষ বিমান ফ্লাইট চালু হলো।
সপ্তাহে ৫৬টি বাবল ফ্লাইট চলাচল করবে।

বুধবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।
ট্যুরিস্ট ভিসার অনেক চাহিদা রয়েছে জানিয়ে দোরাইস্বামী বলেন, মানুষ ভারতে যেতে চাচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি দু-দেশের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
বর্তমানে প্রতিদিন হাজার খানেক ভিসার আবেদন পড়ছে। এ সংখ্যা আরও বাড়ছে প্রতিদিন।
সব স্টাফদের ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, এয়ার বাবল ফ্লাইটের মাধ্যমে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মানুষ ভারতে যাতায়াত করতে পারেন।
পর্যটক ছাড়া সব ভিসা খোলা রয়েছে।
বাংলাদেশিরা চিকিৎসাসেবা গ্রহণসহ নানা কাজে ভারত ভ্রমণ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ। ইউএস-বাংলা এয়ারলাইন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.