বৃহস্পতিবার ভারতে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান

‘এয়ার বাবল’ চুক্তির অধীনে বৃহস্পতিবার থেকে ভারতে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারতের তিনটি গন্তব্যে ফ্লাইট চালাবে সংস্থাটি।
বুধবার সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়।
বিমান জানিয়েছে, দিল্লিতে ২৯ অক্টোবর, কলকাতায় ১ নভেম্বর ও চেন্নাই রুটে ১৫ নভেম্বর থেকে ফ্লাইট চালু করবে বিমান।
ভারতে গমনের পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের।
এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

করোনার কারণে দীর্ঘ সাত মাসেরও বেশি সময় পর ভারত যাচ্ছে বিমান।
করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ রয়েছে বিমানের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.