‘ট্রাম্প হোয়াইট হাউসকে করোনার হট জোন করেছেন’

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসকে করোনার হট জোনে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
করোনা মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্পের কৌশলের সমালোচনা করতে গিয়ে ওবামা বলেন, মহামারি মোকাবিলার চেয়ে গণমাধ্যমের কাভারেজ নিয়ে বেশি ঈর্ষান্বিত ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির অন্যতম ব্যাটলগ্রাউন্ডখ্যাত ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মঙ্গলবার বারাক ওবামা এসব কথা বলেন।
সাবেক এই প্রেসিডেন্ট বলেন, তিনি (ট্রাম্প) কোভিডের গণমাধ্যম কাভারেজ নিয়ে ঈর্ষান্বিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.