এবার ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিলেন ডা. জাকির নায়েক

এবার ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিলেন ধর্মবিষয় আলোচক ডা. জাকির নায়েক।

ভারতীয় নাগরিক ও ইসলামিক বক্তা জাকির নায়েক তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘নবী মুহাম্মদ (সা.)কে অবমাননার কারণে আমাদের সকলের উচিৎ ফ্রান্সের পণ্য ও সেবা বর্জন করা।’

তিনি তার পোস্টে ফ্রান্সের বিভিন্ন পণ্য ও সেবাদানকারী কোম্পানির লোগো এবং তালিকা প্রকাশ করেন। মুহুর্তেই তা কয়েক লাখ প্রতিক্রিয়ায় ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্য আর পদক্ষেপে রীতিমতো সরগরম মুসলিম বিশ্ব।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.