ফ্রান্সের সাপ্তাহিক শার্লি এবদোতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদেয়ানকে নিয়ে আপত্তিকর কার্টুন প্রকাশিত হওয়ার পর এর বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়ার স্পষ্ট ঘোষণা দিয়েছে তুরস্ক। কার্টুনটিতে দেখা যাচ্ছে, বোরকা পরিহিত এক নারীর পোশাক তুলে তাকে উলঙ্গ করছেন তুর্কি নেতা ‘এরদোয়ান’।
বিবিসির বুধবারের এক প্রতিবেদন অনুযায়ী তুরস্কের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে যে, তুর্কি প্রসিকিউটররা ফ্রান্সের এই ব্যঙ্গাত্মক ম্যাগাজিনটিকে নিয়ে সরকারিভাবে তদন্ত শুরু করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক ইসলামবিরোধী কঠোর অবস্থানের পর থেকেই তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা চলছে।
বুধবার সাপ্তাহিক ম্যাগাজিনটির সবশেষ সংখ্যার প্রচ্ছদে এরদোয়ানের ওই কার্টুনটি ছাপা হয়।
তুরস্কের কর্মকর্তারা এ ব্যাঙ্গচিত্রকে শার্লি এবদোর ‘সাংস্কৃতিক বর্ণবাদ ও বিদ্বেষ ছড়ানোর জঘন্য প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।
প্রকাশিত ব্যাঙ্গচিত্রে এরদোয়ানকে সাদা টি-শার্ট ও অন্তর্বাস পরে বসে থাকতে দেখা গেছে।