করোনায় বিশ্বজুড়ে এক সপ্তাহে আক্রান্ত ২০ লাখের বেশি

গত এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, মহামারি শুরু হওয়ার পর থেকে করোনাভাইরাস সংক্রমণের এই বৃদ্ধিতে সবচেয়ে কম সময় লেগেছে।

করোনার সাপ্তাহিক বিশ্লেষণে ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, টানা দ্বিতীয় সপ্তাহের মতো ইউরোপীয় অঞ্চলে সর্বোচ্চ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।
এই অঞ্চলে গত সপ্তাহে ১৩ লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
যা একই সময়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের প্রায় ৪৬ শতাংশ।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা বলছে, করোনায় ইউরোপে মৃত্যুও বাড়ছে।
আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ইউরোপে করোনায় মৃত্যু বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.