যে পরিমাণ ব্যয় হচ্ছে মার্কিন নির্বাচনে

করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
সেন্টার ফর রেসপনসিভ পলিটিকস-এর হিসাবে, এবারে হোয়াইট হাউজ, সিনেট ও কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার লড়াইয়ের ব্যয় গিয়ে পৌঁছাবে এক হাজার চারশ’ কোটি ডলার যা গত নির্বাচনের তুলনায় দ্বিগুণ।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খরচের বড় অংশ যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে।
রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের মধ্যকার লড়াইয়ে খরচ হবে প্রায় ৬৬০ কোটি ডলার।
২০১৬ সালে কংগ্রেসের নির্বাচনি প্রচার আর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার মিলিয়েও এর চেয়ে কম অর্থ খরচ হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.