নিউজিল্যান্ডবাসীরা স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিলেন

স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেয়ার পক্ষে ভোট দিয়েছেন নিউজিল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ নাগরিক।
এর সপক্ষে আইন করার জন্য দীর্ঘদিন ধরে প্রচার প্রচারণা চালিয়ে আসছিল কিছু সংগঠন।
তারা এই গণরায়কে ‘সহমর্মীতা ও দয়ার বিজয়’ বলে অভিহিত করেছেন।

নিউজিল্যান্ডে স্বেচ্ছামৃত্যুর আইনটি বিল আকারে উপস্থাপন করা হয় গত বছর।
‘এন্ড অব লাইভ চয়েস অ্যাক্ট ২০১৯’ শীর্ষক বিল নিয়ে গণভোটের ফলাফলে দেখা যাচ্ছে, পক্ষে ভোট পড়েছে ৬৫ দশমিক ২ শতাংশ। ফলে শিগগিরই এটি আইনে পরিণত হতে যাচ্ছে।

বিলটি আইনে পরিণত হলে নিউজিল্যান্ডে দীর্ঘস্থায়ী ও গুরুতর অসুস্থ ব্যক্তি যাদের বড় জোর ছয় মাস বাঁচার সম্ভাবনা রয়েছে তারা স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে পারবেন।
তবে তাতে অবশ্যই চিকিৎসকদের অনুমোদন লাগবে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.