সুর নরম করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশে সমর্থন ও ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে সুর নরম করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা বুঝেন বলেও মন্তব্য করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এ কথা বলেছেন।
শনিবার আল জাজিরা আরবি ভার্সনে সাক্ষাৎকারটি প্রকাশ করে।

ম্যাক্রোঁ বলেন, ‘ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি প্রকল্প ছিল না।
এটি একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ।
পত্রিকাগুলো সরকারের অনুগত নয়।
কার্টুন এঁকে রাসূলের (সা.) অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা আমি বুঝতে পারি।’

মহানবীর (সা.) কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাক্রোঁ বলেন, তার সরকার এ কার্টুন আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল।
কিন্তু কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে, তিনি কার্টুনগুলো সমর্থন করেন।
যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.