করোনা লকডাউনে ইতালিতে নতুন অধ্যাদেশ জারি

ইতালিতে প্রতিদিনই পুরানো রেকর্ড ভেঙে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। বিভিন্ন প্রদেশের গভর্নর সরকারকে লকডাউনের পরামর্শ দিচ্ছেন।
এদিকে সোমবার জারি হতে যাচ্ছে নতুন অধ্যাদেশ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড ভেঙেছে অনেক আগেই।
পুরনো রেকর্ড ভেঙে ঘটছে নতুন রেকর্ড।
গত দুদিনে ৬০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে।
রোববার প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে গভর্নরদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকের ভিত্তিতে সোমবার জারি হবে নতুন অধ্যাদেশ।

এদিকে লকডাউন এবং কারফিউবিরোধী আন্দোলন নাপোলি থেকে শুরু হয়ে রোম মিলানোসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে।
লকডাউন নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

‘ভাইরাস এবং কাজ কোনো ক্ষেত্রেই আমরা সুরক্ষিত নই। যাদের কাজের ক্ষেত্রে চুক্তি ছিল তারা সরকারি সহায়তা পেয়েছেন।
তাদের মধ্যে কেউ কেউ আবার পায়নি।
চুক্তিহীন কর্মজীবীরা তো কোনও টাকা পায়নি। সবকিছু বন্ধ না করে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.