আর মাত্র কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রে সকাল হলে শুরু হবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ পর্ব।
ইতোমধ্যে পপুলার পর্বে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সাধারণ জনগণ।
এক জরিপ অনুযায়ী, পপুলার ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।
তবুও হিলারির মতো পরিণতি ভোগ করারও আশংকা থাকছে বাইডেনের।
২০১৬ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে প্রায় ৩০ লাখ বেশি পপুলার ভোট পেয়েও হেরে গিয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।
কারণ ইলেকটোরাল কলেজ ভোটিং পদ্ধতিতে বিজয়ী হন ট্রাম্প।