পর্ন সাইট খুলে দেয়ার দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

পর্নহাবসহ ১৯০টি পর্ন ওয়েবসাইট নিষিদ্ধ করেছে থাই সরকার।
মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানায় তারা।
কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে দেশটির মানুষ। খবর সিএনএন।

দেশটির ডিজিটাল মিনিস্টার পুট্টিপোঙ্গ পুন্নাকান্টা বলেছেন, এই নিষেধাজ্ঞা পর্ন ও জুয়ার ওয়েবসাইটগুলোতে প্রবেশে বাধাদানের একটি প্রক্রিয়া।

প্রসঙ্গত, দেশটির সাইবার অপরাধ আইন অনুযায়ী পর্ন ও অনলাইন জুয়া নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বহু থাই নাগরিক। উল্লেখ্য, ভিজিটর বিবেচনায় থাইল্যান্ডে পর্নহাবের অবস্থান প্রথম ২০টি ওয়েবসাইটের মধ্যে এবং দেশটিতে রয়েছে ‘প্রসিদ্ধ’ যৌনপল্লীর ব্যবসা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.