শীর্ষ মসনদ ফিরে পেলেন সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা শেষে ফিরেই সাকিব আল হাসানের বাজিমাত।
আবারো দখলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য।
নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে যখন দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা, ঠিক তখনই আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে।
সাকিবের ফিরে আসাকে আরো রঙিন করেছে আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশ।
কেননা এই তালিকায় আবারো মসনদ ফিরে পেয়েছেন তিনি।

আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান।
সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩।

এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
তার রেটিং পয়েন্ট ৩০১। আর ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস।

এর আগে, ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে।
চলতি বছর ২৯ অক্টোবর শেষ হয়েছে তার নিষেধাজ্ঞা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.