দখল করে রাখা আজারবাইনের ভূমি ফেরত দেয়ার জন্য আর্মেনিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি গোটা মুসলিম বিশ্বের উদ্দেশে দেয়া ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে নিজের নীতি অবস্থান তুলে ধরেন তিনি।
দুদেশের মধ্যকার চলমান যুদ্ধকে অত্যন্ত বেদনাদায়ক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেন, যত দ্রুত সম্ভব এ সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে।
এটি আজারবাইজানের অধিকার। সেইসঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে।